নজরুল ইসলাম, তালা,প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলা শ্রমিক লীগের আয়োজনে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।
তালা ডাকবাংলোয় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেন। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম ডানলাপের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
এসময় সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন ফটিক, জালালপুর ইউনিয়নের সভাপতি মাষ্টার আলমগীর হোসেন, ইসলামকাটি ইউনিয়নের সভাপতি দেবেন্দ্রনাথ সরকার, ইসলামকাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মেনাজউদ্দীন গাজী,মাগুরা হাসেম, ফিরোজ,মেহেদি, মাহাবুদুল, হামিদুল, মজিদ ,মান্নান সহ অনুষ্ঠানে শ্রমিক লীগের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments