মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস’র আয়োজনে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংস্থার মোংলাস্থ কার্য্যালয়ে সাংবাদিকদের অংশগ্রহণে এইচআইভি/এইডস প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল। সভায় প্রধান আলোচক ছিলেন সিএসএস এইডস প্রকল্পের সমন্বয়কারী নান্টু গোপাল দে। সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দৈনিক পূর্বাঞ্চল'র মো. নূর আলম শেখ, ভোরের কাগজে'র হাসান গাজী, সময় টিভি'র মাহামুদ হাসান, একুশে টিভি'র আবুল হাসান, এনটিভি'র আবু হোসাইন সুমন, ভোরের ডাক’র হাছিব সরদার, দৈনিক অনির্বানের ওমর ফারুক প্রমূখ। অবহিতকরণ সভায় বক্তারা এইচআইভি/এইডসে ঝুঁকিতে থাকা বন্দর নগরী মোংলাতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এইডস’র বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments