পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয়লাভের জন্য কেউ যেন কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি বা তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা না করেন। পারিবারিক পরিচয় বা অন্য কোনো পরিচয়ের মাধ্যমে এমন কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেয়নি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে কী লাভ? এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে জিয়া পরিবারের অবদান রয়েছে বলে তিনি মনে করেন। অন্যদিকে, এসব আন্দোলনে বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়। এই সময় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপি আহ্বান জাহিরুল ইসলাম কাচ্চু সহ পঞ্চগড় জেলার ৫ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
সব মন্তব্য
No Comments