মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ -আবু- জাহের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments