সাতক্ষীরা প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে চলছে প্রাণবন্ত প্রচারণা। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম।
রবিবার (২ নভেম্বর) বিকালে তাঁর নির্দেশনায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবিরের নেতৃত্বে স্থানীয় দোকানপাট, চা–স্টল ও বাজারে জনগণের হাতে হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতারা।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন ও কাজী শরিফুলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব রাষ্ট্র গড়তে চাই।”
তারা বলেন, “সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা মাঠে-ময়দানে, ঘরে-ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে চাই দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।”
লিফলেট বিতরণ শেষে নেতারা জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসনের প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments