স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত স্থাপন করা গেলে ভবিষ্যতের নির্বাচনগুলোও গণতান্ত্রিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
শনিবার ৩১ জানুয়ারি রাজধানীর দয়াগঞ্জে সরদার আলী রোডে ঢাকা ৬ এর নির্বাচনী প্রচারণা শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ১৭ বছরের তীব্র আন্দোলন-সংগ্রাম, অসংখ্য প্রাণদান, গুম, খুন ও গণহত্যার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হবে।
এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে একটি সুষ্ঠু, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন,বিএনপি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের মাঠে রয়েছে। তবে দুঃখজনকভাবে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উসকানিমূলক আচরণ করছে এবং ব্যক্তিগত আক্রমণের চরম সীমা অতিক্রম করছে। তাঁর নিজের ক্ষেত্রেও এমন আক্রমণের উদাহরণ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, তাঁর মৃত বাবাকেও বারবার কটূক্তির মাধ্যমে টেনে আনা হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, এসব উসকানির জবাবে তাঁরা কোনো সংঘর্ষে জড়াবেন না। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন। তাঁদের একমাত্র লক্ষ্য হচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হওয়া এবং ভোটকেন্দ্রগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র তাঁরা অতীতেও মোকাবিলা করেছেন এবং এবারও করবেন।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইশরাক হোসেন বলেন, অসুস্থতার কারণে অনুষ্ঠানে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন। সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগের মাধ্যমে এই আসন বিএনপিকে উপহার দিতে চান এবং দলের চেয়ারম্যান তারেক রহমান তার এবং ঢাকা ৬ আসনের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দিতে চান।
তিনি বলেন, এই আসন ধানের শীষের আসন, বিএনপির আসন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আসন এবং শহীদদের রক্তে রঞ্জিত মাটি। ইনশাআল্লাহ কোনো কিছুই তাঁদের বিজয় রুখে দিতে পারবে না।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
সব মন্তব্য
No Comments