আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের কুসুমহাটি বাজার এলাকায় ২২ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রমের বিনামূল্যে বিতরণের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পাচারকালে শেরপুর জেলা কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্টো ড-১১-৮৩৯২ নং ট্রাকে বহনরত অবস্থায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে শেরপুর সদর থানার পুলিশ। সেই সাথে মো. মাইদুল হোসেন (৩৫) নামে এক বই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত মাইদুল হোসেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের জনৈক হারেজ আলীর ছেলে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে ওই ট্রাকে বহনরত অবস্থায় জাতীয় শিক্ষাক্রমের ২০২৫ সালের সরকারি ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই কুসুমহাটি বাজার এলাকায় সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এসব পাঠ্যবই জব্দ করেছে। এসময় পাঠ্যবই পাচারের সাথে জড়িত থাকার দায়ে মো. মাইদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এদিকে ট্রাকটির চালক সজল জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাজার এলাকার সংঘবদ্ধ পাঠ্যবই পাচারকারী দলের সদস্যরা তার ওই ট্রাকটি ঢাকায় বই পাচারের জন্য ভাড়া নেয়। পরে তারা চালানপত্র না দেওয়ায় সন্দেহ হলে স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানায়। পরে ওই কর্মকর্তার নজরে আসার পর সদর থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বইগুলো জব্দসহ ওই পাচারকারী দলের সদস্যকে আটক করা হয়। অপরদিকে, বইগুলো জব্দ হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের মাঝে ছড়িয়ে পড়লে এমনটাই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় যে, যেখানে নতুন বছরের জানুয়ারি শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই বিতরণের কাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে বই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments