চট্টগ্রাম অফিস: আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের একক মূকাভিনয় ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ এর প্রদর্শনী আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে হবে। প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় গ্রাজুয়েটস'৯৫, চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় এটি মঞ্চস্থ হবে। প্রযোজনার নেপথ্যে আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা, প্রজেকশন পরিচালনায় রাইদাদ অর্ণব ও প্রযোজনা অধিকর্তা সোলেমান মেহেদী।
পাঁচটি ভিন্ন মাত্রিক গল্পের এই আয়োজন ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ এর গল্পগুলো হল ‘প্রাণ প্রকৃতি’, ‘নদী, মাছ এবং একজন হরিশঙ্কর’, ‘বুলেট’, ‘বুড়ো জাদুকরের গপ্পো’ ও ‘অনিল কাকা’। রিজোয়ান সময়, সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও কমেডি-ফ্যান্টাসি যুগপৎভাবে মঞ্চে উপস্থাপন করেন।
আবেগ- অনুভুতি আর হাসি-কান্নার মিশেলে নবধারার এই প্রযোজনাটি বাংলা ঐতিহ্যবাহী নাট্যের সমান্দরালে ও প্রাচীন গ্রিক-রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় মঞ্চস্থ হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার অতিথি থাকবেন এই আয়োজনে। সূচনা বক্তব্য দেবেন গ্রাজুয়েটস'৯৫ চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নূরুল আবছার ও সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা। অ্যাাডভোকেট দিলরুবা আক্তার লিজা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments