মাহবুবুল আলম , সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিযনের রতনকান্দী মধ্যপাড়া গ্রামে মাজিদা বেগম (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানা যায়, রতনকান্দী গ্রামের রফিকুল মহুরীর ছেলে ফখরুলের স্ত্রী ৩ সন্তানের জননী মাজিদা বেগম বুধবার সকালে বাড়ীর পূর্ব পাশের দু চালা বাংলা ঘরের আরার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করছে শশুর বাড়ীর পরিবার।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। সেই সাথে জিঙ্গাসাবাদের জন্য স্বামী ফখরুলকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাজিদা বেগমের বৃদ্ধ মা সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো স্বামী ফখরুল। স্বামীর নির্যাতনেই আমার মেয়ের মৃতু হয়েছে।
এদিকে মাজিদা বেগমের শশুর রফিকুল ইসলাম মহুরী জানান, তার ছেলে বউ অসুস্থ ছিল। ইতিপূর্বে দুইবার মাজিদা আত্মহত্যার চেষ্টা করেছে। এবারো সে আত্মহত্যা করেছে। তাকে মারা হয়নি।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments