সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় কুমিলা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা-পুলিশ। স্বামীর বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর স্বামীর বাড়ি উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর ডিবালিয়ারী গ্রামে। কুমিলা আক্তার ওই গ্রামের বাহার আলীর স্ত্রী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বামীর বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে শশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে ধর্ণার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লটকিয়া আত্মহত্যা করেছে। স্বজনরা তাঁর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় এনেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।'
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments