রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাক্ষ্মকাঠী গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে ৩০ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাফসান নামের কাঠ ভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদি মাল ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরীরা মুদিমালবাহী ট্রলার চালক কামাল শেখ’র ( ৫২) লাশ উদ্ধার করেছে। কামাল শেখ পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে। জানা গেছে, ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌ-পথে নুরনবী নামের পণ্যবাহী ট্রলারে মুদি মাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার সদর ইউনিয়নের ব্রাক্ষ¥নকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম আর রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কা লাগে। এসময় মুদিমালবাহী ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল শেখ নিখোঁজ হন। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিরা কামাল শেখের লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া মুদিমালবাহী ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা বুধবার সকালে কামাল শেখ’র লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার ও এর চালক আল-আমিন (৩৫)কে আটক এবং ময়না তদন্তের জন্য কামাল শেখ’র লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments