ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিনজন কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments