প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিপরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৮-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর দফতর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তা অনুসারে, ২৪০টি আসনের বিপরীতে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ওইদিন অফিস চলাকালীন সময়ে অনুষদ ভবনের চারতলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র শিক্ষার্থীদের ১লা ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষামাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫-৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপরও খালি থাকলে দ্বিতীয় অপেক্ষামাণ তালিকা প্রকাশ করা হবে। এক্ষেত্রে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।
এছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীরা৮-২২ ডিসেম্বরের মধ্য শর্তসাপেক্ষে বিভাগ পরিবর্তন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার সভায় উপস্থিত হওয়ার সময় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মুল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র সাথে আনতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিন্ধান্ত অনুযায়ী পরে জানিয়ে দেয়া হবে। এছাড়া ভর্তিপরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৯ নভেম্বও ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments