নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জয়নগর কালীবাড়ী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে নেত্রকোণা পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খান শামীম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. আরিফা জেসমিন নাহিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহম্মেদ লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস. এম. মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোয়াজ্জেম হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি ঘোষণা করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments