ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর বাড়িতে মালামাল সহ তিনটি ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বেলা একটার দিকে সদর ইউনিয়নে খালাসীডাঙ্গী গ্রামে সৌদী প্রবাসী আইয়ূব বিশ্বাসের বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে।
এক ঘন্টা চেষ্টার পর চরভদ্রাসন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন। আইয়ূবের স্ত্রী রোজিনা বেগম(৩১) বলেন সকালের রান্না শেষ করে বেলা এগারোটার দিকে তিনি পারিবারিক প্রয়োজনে বাজারে যান। দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ী ফিরেন তিনি। পরে তার এক প্রতিবেশীর সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ তিনি রান্না ঘরে আগুন দেখতে পান। মূহুর্তেই সেই আগুন তার একটি চৌচালা টিনের বসতঘর, টিনের ছাপাড়ার একটি রান্না ঘর ও তার শশুর মোতালেব বিশ্বাসের(৬৭) দোচালা একটি খরির ঘরে ছড়িয়ে পরে। ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. মুর্তজা ফকির বলেন দুপুর একটার দিকে তারা খবর পেয়ে চৌদ্দ সদস্যের একটি টিম এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা হয়নি। তবে আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি । ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও উপজেলা উন্নয়ন সহায়ক মঞ্জুর ছামাদ ঘটনা স্থল পরিদর্শন করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments