রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। ৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তার সঙ্গে বানারীপাড়াসহ দেশজুড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেন। সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছা ক্রেষ্ট ও তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন। পরে তিনি তার প্রতিষ্ঠিত বানারীপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি জাতীয়করণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক এমপি মনি’র সহধর্মীনি রাজিয়া ইসলাম, উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান,কলেজ গভর্নিং বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,অধ্যাপক কবির হোসেন,কামরুল হাসান,এমাম হোসেন,মেয়াজ্জেম হোসেন ও গোলাম সরোয়ার,গভর্নিং বডির সদস্য জাহিদ হোসেন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান,প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments