পিরোজপুর অফিস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এ আসনে দলটির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি নিজ দলের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেয়। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭ টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও পিরোজপুর-১ আসনের মনোনয়ন তখনো ঝুলে থাকে। সে সময় পিরোজপুর-২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এবং পিরোজপুর-৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেওয়া হয়। পিরোজপুর-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রথম দফায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য অতিরিক্ত ৯টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে এ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন জানানো হয়। সবশেষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি পিরোজপুর-১ আসনে নিজ দলের নেতা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments