নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নড়াইল জেলার ভূমিহীন ও গৃহহীন ২১৩টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২১৩টি বাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১১৬টি ও লোহাগড়া উপজেলায় রয়েছে ৯৭টি বাড়ি। এছাড়া ইতোপূর্বে কালিয়া উপজেলায় ৬২৩টি পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়েছে। গত বছরের আগস্টে কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন-২ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদেরকে এ বাড়িগুলো দেওয়া হয়।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক অনুষ্ঠানে নড়াইল সদরের ১১৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চেীধুরী, সদরের ইউএনও শারমিন আক্তার, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা খন্দকার মাসুদ হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
একই সময়ে লোহাগড়াতে উপজেলার ৯৭ জন গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে বাড়ি হস্তান্তর করেন লোহাগড়ার ইউএনও জহিরুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চরফ্যাশন উপজেলার সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হন্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
সব মন্তব্য
No Comments