ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
কারিনার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন”।
কায়সার হামিদ জানান, “ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না”।
পরিবার সূত্রে জানা যায়, কারিনা প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হন। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ জনিত জটিলতায় তার ‘লিভার ফেইলিউর’ দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক দিন ধরে তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। জানা গিয়েছিল, তার ভাই লিভার ডোনেট করবেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার তিনি মারা যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় ব্যস্ত ছিলেন।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬ ২৪ ৩৬’ তার উল্লেখযোগ্য কাজ। ইউটিউব ও ফেসবুকে তার বিশাল অনুরাগী গোষ্ঠী ছিল।
কারিনা কায়সার মা-বাবা ও দুই ভাই রেখে গেছেন। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে। বরেণ্য দাবাড়ু রানী হামিদ তার দাদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা কারিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments