স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে সংগীত, নৃত্য ও যন্ত্রের সমন্বয়ে অনুষ্ঠিত হলো ‘প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন’। আজ ২০ জুন ২০২৫, শুক্রবার সন্ধ্যা 7 টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই দেশীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে ইলেকট্রিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে প্রযোজনা ভিত্তিক যন্ত্রসংগীত-এর কম্পোজিশন উপস্থাপন করা হয়। যন্ত্রসংগীত পরিবেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ এবং পরিচালনায় ছিলেন জাবেদ আহমেদ কিসলু। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করেন কণ্ঠসংগীত-এর কম্পোজিশ ‘বাংলাদেশ : শুরু থেকে ২৪’। যেখানে গানে গানে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার বিজয়ের প্রেক্ষাপটগুলো তুলে ধরা হয়। পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘বাঁধ ভেঙে দাও’ এবং ‘এক মহাকাব্য লেখা হলো’-এর মতো সাড়া জাগানো গানসমূহ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের সমন্বয়ে প্রযোজনা ভিত্তিক নৃত্য কম্পোজিশন ‘আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ পরিবেশন করেন। নৃত্য পরিবেশনায় ধারাবাহিকভাবে পরিবেশিত হয় এস এম রাইহানুল আলম-এর পরিচালনায় রবীন্দ্রসংগীত এর ওপর নৃত্য ‘আকাশ ভরা সূর্য তারা’, মোঃ ইমদাদুর হক মিলন-এর পরিচালনায় নজরুলসংগীত এর ওপর নৃত্য ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ইমন আহমেদ-এর পরিচালনায় রবীন্দ্রসংগীত এর ওপর নৃত্য ‘ওই মহা মানব আসে’ এবং শাহনাজ শারমিন অনন-এর পরিচালনায় নজরুলসংগীত এর ওপর নৃত্য ‘চল চল চল’।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments