মোংলা থেকে মোঃ নূর আলমঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী মোংলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসুচি পালন করেছে। কর্মসুচির মধ্যে ছিলো দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ৯টায় দামেরখন্ড স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা পোর্ট পৌরসভা, পুলিশ বিভাগ, মোংলা সরকারি কলেজ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিশ^াস রনজিৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা ইজারদার ইস্রাফিল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইজারদার ইকরাম হোসেন প্রমূখ। বৃহস্পতিবার দুপুরে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। এসময়ে অন্যান্যদেনর মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক পলাশ চক্রবর্তী, প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতি স্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments