কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে পর্যটক স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যুরিস্ট গাইড, শুটকি ব্যবসায়ী, মটোর শ্রমিক, ক্যামেরাম্যানসহ পর্যটন ব্যবসার সাথে জড়িত সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পৌরভবন মিলনায়তনে ট্যুরিস্ট পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সহকারী পুলিশ সুপার মো.আব্দুল খালেক সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভা মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, টুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
বক্তারা পর্যটক সমাগমের সম্ভাবনাকে সামনে রেখে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শুদ্ধাচরণ ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সভায় আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
সব মন্তব্য
No Comments