সাইফুল ইসলাম শিশিরঃ সকালে মাছের বাজারে গিয়েছিলাম। মৎসজীবি দলের নেতা নূরুল ইসলাম নূরুর সাথে দেখা। দেখা হতেই চেয়ার টেনে বসতে দিল। চোখে মুখে তার আত্মবিশ্বাসের ছাপ।
প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে নূরুল ইসলামদের দল ক্ষমতার বাইরে। ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীর নামে হামলা- মামলা ঝুলছে। সে এক নাকাল অবস্থা। নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। জমিজমা- ঘটিবাটি বিক্রি করে মামলা চালাতে গিয়ে অনেকেই আজ সর্বশান্ত। আদালতের বারান্দা আর জেলখানা তাদের ঠিকানা। তবু নরুরা স্বপ্ন দেখে। দেশে একটা সুন্দর নির্বাচন হবে। আশায় বুক বাঁধে। বুক চিতিয়ে দাঁড়ায়।
ইতোপূর্বে বিরোধী দল পাতানো ফাঁদে পা দিয়ে চিংড়ি মাছের মস্তক মনে করে চিংড়ি মাছের গু খেয়েছে। শুধু জনস্রোত দেখলে চলবে না। নাক- কান খোলা রেখে ষড়যন্ত্র বুঝতে হবে। " ষড়যন্ত্রকারী ও মূর্খরা একসাথে হাঁটে।" তাই অলি বারবার ফিরে আসে অলি বারবার ফিরে যায়। স্রোতের কথা মনে হতেই একটি ঘটনা মনে পড়লো।
গ্রামের এক চাচা খরস্রোতা নদীতে গোসল করতে নেমেছেন। স্রোতের টানে কখন লুঙ্গি খুলে গেছে তা তিনি টেরই পাননি। পাড়ে উঠে তিনি লুঙ্গি খুঁজছেন। পাশের জন বলছে চাচা মিয়া, স্রোতে আপনার লুঙ্গি ভাসিয়ে নিয়ে গেছে।
হারে বা আমিতো জানি স্রোত পানির উপর দিয়ে থাকে। খড়কুটো ভাসায়া নিয়া যায়। স্রোত যে পানির নিচেও থাকে তাতো জানি নারে বা!
৫ অক্টোবর, ২০২১ সাল
থানা রোড, সিরাজগঞ্জ-৬৭০০
আফসানা আরেফিন:আমরা এক অদ্ভুত প্যারাডক্স বা আপাত-বিরোধিতার গোলকধাঁধায় দাঁড়িয়ে আছি। পুঁজিবাদী উৎপাদনব্যবস্থা, সোশ্যাল মিডিয়ার কৃত্রিম কিউরেট করা জীবন এবং করপোরেট সংস্কৃতির পারফরম্যান্স রিভিউ সবকিছু মিলে ...
মুক্তার হোসেন নাহিদ:মায়ামির রাতের আকাশে নীল-সাদার সমারোহ। হার্ড রক স্টেডিয়ামে "আর্জেন্টিনা! আর্জেন্টিনা" প্রতিধ্বনি। দুনিয়াজুড়ে পর্দার সামনে কোটি কোটি মানুষের কণ্ঠেও একই আওয়াজ। ফিফা র্যাংকিংয়ে ১ম স্থ ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ...
বিল্লাল বিন কাশেম:বিশ্বকাপ ফুটবল নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম বৃহৎ ক্রীড়া আসর। চার বছর পরপর এই প্রতিযোগিতা ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও আবেগের সৃষ্টি হয়। বাংলাদেশেও এর ব্যত ...
সব মন্তব্য
No Comments