স্টাফ রিপোটার: রাজধানীর আদাবরে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২ দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানী বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।
আটকরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিংয় এলাকার মৃত শরিফ মাতুব্বরের ছেলে মোঃ সুমন মাতুব্বর (৪০) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মোঃ মনির হোসেন (৪৫)।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এসময় দোকানে পাশেই দাঁড়িয়ে থাকা ওই দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।
চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। এসময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরো হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা (নং-৮) করেছি।
মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার একপর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারীভাবে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এসময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা ২ সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালানো হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর বলেন, গতকাল রাতে ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments