ডেস্ক রিপোর্টঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভা আজ ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শুরু হয়েছে।
সভার সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি তার প্রারম্ভিবক ভাষণে সরকারের উদ্দেশ্যে বলেন, শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। জনাব ইনু প্রধানমন্ত্রী ও সরকারের উদ্দেশ্যে বলেন, শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাঁটা ইঁদুর-উইপোকাদের মোকাবেলায় সতর্ক হোন, প্রস্তুত হোন। জনাব হাসানুল হক ইনু বলেন, একদিকে বিএনপি তাদের পুরাতন সঙ্গী জামাত-জঙ্গিদের সাথে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। সরকার প্রশাসনিক ও আইনগতভাবে জঙ্গিদের কাবু করলেও জঙ্গিদের বিরুদ্ধে সর্বব্যাপক রাজনৈতিক লড়াইয়ের ঘাটতির কারণে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদন অব্যাহত রয়েছে। জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। গুন্ডাতন্ত্রের দাপট চলছে। জাতীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি এবং এতো উন্নয়নের পরও নীতি-কাঠামোগত দুর্বলতা এবং মুক্তবাজার অর্থনীতির মোহ থেকে বের হতে না পারায় সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ভয়ংকরভাবে বেড়েই চলেছে। জনাব ইনু জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গুন্ডাতন্ত্র-বৈষম্য মোকাবেলায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণ করার আহ্বান জানান।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। খসড়া রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করেন কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, আব্দুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী টুটুল, উপদেষ্টামণ্ডলির সদস্য এম সবেদ আলী, সাবেক এমপি আব্দুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মোঃ মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, এড. আব্দুল হাই মাহবুব, আব্দুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাজিউর রহমান বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, এড. নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমূখ।
সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মূখপত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন। সভা আগামীকাল শনিবার রাত পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments