আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে জি-৭ ভুক্ত দেশগুলো তাদের জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল পর্যন্ত ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী চার মাস ধরে ধাপে ধাপে এই তেল ছাড়া হবে, যার মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই বড় অংশের ডিজেল বাজারে আসবে।
শুক্রবার (২ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত জি-৭ নেতাদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা আইইএ-এর মাধ্যমে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, যা অবিলম্বে চার মাস ধরে শুরু হবে, যার মধ্যে প্রথম ২০ দিনে জি-৭ সদস্য ও অংশীদারদের পক্ষ থেকে সামনে থেকে বড় আকারে ডিজেল ছাড়া হবে”।
জি-৭ বলেছে, তারা জ্বালানি ও জ্বালানি পণ্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে এবং অন্য সব উৎপাদনকারীকেও বাজার অস্থিতিশীল করতে পারে এমন নিষেধাজ্ঞা না দিতে আহ্বান জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইরান যুদ্ধ, পরিশোধন ব্যাঘাত এবং সরবরাহ সংকটের কারণে বাজারে চাপ তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে ট্রাম্প প্রশাসন ইউরোপকে জরুরি ডিজেল মজুত ছাড়ার আহ্বান জানায় এবং না ছাড়লে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। ইউরোপ সম্মত হওয়ার পর ট্রাম্প বলেন, “ইউরোপ তাদের বিশাল মজুত থেকে ডিজেল ছাড়তে সম্মত হয়েছে, প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে”।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিকদের জ্বালানি মূল্য নিয়ে উদ্বেগ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে আইইএ-এর প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে অতিরিক্ত ডিজেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে তারা আবার বৈঠকে বসবে।
উল্লেখ্য, জি-৭ জোটের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এই জোটের কাছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর মাধ্যমে প্রায় ১২০ কোটি ব্যারেলের কৌশলগত মজুত রয়েছে। বিশ্লেষকদের মতে, ১০ কোটি ব্যারেল ছাড়ার সিদ্ধান্ত স্বল্পমেয়াদে দাম কমাতে সহায়তা করবে, তবে সরবরাহ সংকট দীর্ঘমেয়াদে চলতে থাকলে আরও বড় পদক্ষেপ লাগতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments