ডেস্ক রিপোর্ট : ফিলিপাইনে গ্রীস্মমন্ডলীয় ঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরো লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এ দ্বীপ রাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাতের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে এবং এদের মৃত্যুর আশংকা করা হচ্ছে।
দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হন।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments