মোংলা থেকে মো. নূর আলমঃ পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন শনিবার সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ মিছিল বের হয় । আনন্দ মিছিলের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্সবাস, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মন্ডল, পৌর কাউন্সিলর মো. বাহাদুর মিয়া প্রমূখ। আনন্দ সমাবেশে বক্তারা বলেন পদ্মাসেতু আমাদের গৌরব, আত্মমর্যাদা ও সাহসের প্রতীক। দুটি বন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর সংযোগ স্থাপিত হবে। বক্তারা বলেন পদ্মাসেতু জাতীয় প্রবৃদ্ধিতে ১.২৩ এবং কৃষি জিডিপিতে ২.২২ ভাগ অবদান রাখবে। পন্য পরিবহনে ১০ ঘন্টা এবং যাত্রী পরিবহনে ২ ঘন্টা সময় বাঁচবে। স্বপ্নের পদ্মাসেতুকে বাস্তবে রূপ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোংলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান বক্তারা। আনন্দ সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল মোংলা শহর প্রদক্ষিণ করে এবং মোংলাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments