স্টাফ রিপোটারঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ সর্বজনীন রেশন ব্যবস্থা ও খাদ্যপণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালুর দাবিতে আজ ১২ জুন সকাল সাড়ে ১১টায় পল্টন মোড়ে বাসদ (মার্কসবাদী)’র গণঅবস্থান ও বাণিজ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে ও সীমা দত্তের পরিচালনায় এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী, আইনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা বিধান দাস। এছাড়া আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা তাসলিমা আক্তার বিউটি, নির্মাণ শ্রমিক ও অটোশ্রমিক অধিকার রক্ষা আন্দোলনের নেতা শহিদুল ইসলাম, পুরান ঢাকার বাসিন্দা মো: কালু মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments