অনিক রায়, ফরিদপুর অফিস: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবলাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজ/বাঙ্গি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন পিকআপে থাকা জাহাঙ্গীর মোল্লা (৩৭) ও আলমগীর (৪২)। তারা ভাঙ্গা উপজেলার কৈডুবী সদরদী এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপ চালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে। অন্যদিকে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি থানায় নেওয়া হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সরু ব্রিজ এলাকায় অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ।প্রতিদিনই আমরা ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করি। প্রশাসনের উচিত দ্রুত এই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments