ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি সকল উপ-নির্বাচনে অংশ নেবে। তবে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা-০৫ আসনের অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সকল উপ-নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি। কিন্তু, রংপুর সিটি ও গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরো সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সার্বিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে সমন্বয় সভায়। এছাড়া, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান-এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মিঃ সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ.তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জানারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মোঃ মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, মোঃ জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, সংসদ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, শেরীফা কাদের, রওশন আরা মান্নান এমপি।
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
সব মন্তব্য
No Comments