হিজলা প্রতিনিধি: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মানব জীবনের যত ইবাদাত আছে তন্মধ্যে দোয়া অন্যতম । এসময় বান্দা আল্লাহ ছাড়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে, সকল উপায়-উপকরণকে পিছে ঠেলে একমাত্র দয়াময় প্রতিপালকের সামনে হাজির হয়। একজন মুমিন কখনো দুআ-বিমুখ হতে পারে না। বান্দা ও স্রষ্টার গভীর বন্ধন দোয়া। সৃষ্টির মধ্যে আল্লাহকে যে যত বেশি চিনতে পারে সে তত বেশি প্রার্থনাকারী হয়। দোয়া বান্দার মুখাপেক্ষিতার প্রকাশ ঘটায়। আমাদের পূর্ব পুরুষগণ সর্বাবস্থায় দোয়ায় মগ্ন থাকতেন। কিন্তু দুঃখজনক হলেও বর্তমানে একদল লোক বের হয়েছে তারা আমাদেরকে দােয়া বিমূখ করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের থেকে সকল মুসলমানদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে।
গতকাল বরিশাল জেলার হিজলা উপজেলাধীন সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments