উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ শুরু হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বৃহস্পতিবার ৮ অক্টোবর বৃহস্পতিবার উজিরপুর পৌরসভার কালিবাজার থেকে এ অভিযান শুরু করা হয়।
অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার এসআই রিপন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুদ বা বিক্রির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।”
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments