নাটোর প্রতিনিধি: নানা অনিয়মের অভিযোগ এনে নাটোরে সদর এ্যাসিল্যান্ড অফিস ঘোরাও কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে শহরের বঙ্গজল এলাকায় রানী ভাবানী রাজবাড়ি চত্বরে এই কর্মসুচি পালন করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী ও পুলিশ সদস্যরা।
ছাত্র প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম জানান, সদর এ্যাসিল্যান্ড কৃষ্ণ চন্দ্র যোগদানের পর থেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। জমির দলিল খারিজ করতে গিয়ে সেবা গ্রহিতাদের নানা হয়রানির শিকার হয়েছেন। সরকার পতন আন্দোলনে তিনি স্বৈরাচারদের পক্ষ নিয়ে নানা অপতৎপরতা চালিয়েছিলেন। এছাড়া অবৈধভাবে বৃন্দাবন মন্দির ইসকনকে প্রদান করা সহ নানা অনিয়মের অভিযোগ আনেন তিনি।
এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা নানা স্লোগান দিয়ে সদ্য এ্যাসিল্যান্ড কৃষ্ণ চন্দকে সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সদর এ্যাসিল্যান্ড কৃষ্ণ চন্দ জানান, সরকারী বিধি মেনেই সকল কাজ করেছেন তিনি।
ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা এসিল্যান্ড সহ ভূমি অফিসের বেশ কয়েকজনের নামে বিভিন্ন অভিযোগ করেছেন। আমরা এখানে এসে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, দুর্নীতি যে করবে তার শাস্তি অবশ্যই হবে। ভূমি অফিস সহ সরকারি সকল দপ্তরের দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments