চট্টগ্রাম অফিস: দ্বিতীয় বারের মত চলচ্চিত্রে অভিনয় করলেন চট্টগ্রামের মঞ্চ ও টিভি অভিনেতা মোহাম্মদ আলী। চট্টগ্রাম থেকে নির্মিতব্য ‘দামপাড়া’ চলচ্চিত্রে এক্সট্রা অভিনয় শিল্পী হিসেবে গত রোববার ও সোমবার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে ‘দামপাড়া’ চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাট্যকার আনন জামান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন। কারিগরী সহযোগিতায় রয়েছে ‘আখড়াই’। এর দুইটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও ভাবনা। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম সিটিতে চলচ্চিত্রটির দৃশ্য ধারন শুরু হয়েছে। এর আগে ৪৭ বাংলার ব্যানারে নির্মিত কাজী মাজহারুল হকের প্রযোজনায় ও অনির্বাণ করিম পরিচালিত ‘হুইল চেয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মোহাম্মদ আলী। ২০০৭ সালে থিয়েটার স্লোগান চট্টগ্রামে যোগদানের মাধ্যমে নাট্য জীবন শুরু হয় তার। এ দলের হয়ে অভিনয় করেছেন ‘সংবাদ কার্টুন’ নাটকে। ২০০৮ সালে যোগ দেন গ্রুপ থিয়েটার নাট্যাধারে। এ দলের হয়ে এ পর্যন্ত মঞ্চ নাটক ‘স্মৃতি ৭১, শিখন্ডী কথা, হিড়িম্বা, বীরাঙ্গনা সাক্ষাৎকার, ভগা কাইন, কাল বোধন, মাস্টারদা, ফুলজান, উন্মাদ সাক্ষাৎকার, ৩২ ধানমন্ডি এবং…’ ‘দাম দিয়ে কিনেছি’ এবং যাত্রাপালা ‘বাংলার মহানায়’কে অভিনয় করেছেন আলী। তার করা অন্য কাজগুলো হল টিভি বিজ্ঞাপন ‘জাগরণের গান- দুই (অপারেশন জ্যাকপট, বাংলালিংক-২০১০), টিভি নাটক: ‘ভালবাসার অন্য রং (ইউটিউব), ‘জলতরঙ্গ’ (টিভি সিরিয়াল, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’ (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), টিভি নাটিকা/পিলার: ‘ফরমালিন’ (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), ‘নৈতিকতা (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র)’ ডকুমেন্টারি: ‘লাইসেন্স (সিএমপি, ট্রাফিক পশ্চিম বিভাগ), ডকুড্রামা ‘বুদ্ধি গরি চলি’ (উন্নয়নের জন্য থিয়েটার বিষয়ক)। চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্ম নেয়া মোহাম্মদ আলী অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন চট্টগ্রাম কলেজ থেকে। কর্ম জীবনে তিনি একজন পেশাদার সাংবাদিক। বর্তমানে কাজ করছেন আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চলমান নিউইয়র্কে। অভিনয় ও সাংবাদিকতা দুইটায় সমান তালে চালিয়ে যেতে চান অভিনেতা আলী।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments