স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন কমিশন যে পরিস্থিতিতে তফসিল ঘোষণা করেছে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো কর্ণপাত না করেই তফসিল ঘোষণা প্রমাণ করে যে, এই আওয়ামী সরকার একদলীয় নির্বাচনে বিরোধী দলকে স্টিম রোল করার জন্য নির্বাচন করছে।
বুধবার রাতে সিইসি'র তফসিল জারির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে মঈন খান বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ পরিবর্তনের একাধিক উদাহরণ আমরা দেখেছি। এমনটি তফসিল ঘোষণার পর একটি নির্বাচন সম্পূর্ণ বাতিলেরও উদাহরণ দেখেছি। স্পষ্টতই বাংলাদেশে রাজনীতি এবং আসন্ন নির্বাচন উভয়ই এখনও সম্পূর্ণ তরল অবস্থায় রয়েছে। সময়ই বলে দেবে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে।
তিনি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে সরকার হয়তো গণতান্ত্রিক রীতিনীতি ও অনুশীলনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন না করে নিষ্ঠুর শক্তি প্রয়োগ করে তার একদলীয় শাসনকে অব্যাহত রাখতে পারে। তবে বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা কখনই তাদের হৃদয়ে পৌঁছাতে পারবে না, যে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধে লাখ লাখ জীবন উৎসর্গ করেছিল, যে এখন গণতন্ত্র বাংলাদেশে মৃত।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments