ডেস্ক রিপোর্ট: ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (২য় সংস্করণ) ৪টি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ
ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নব-সৃষ্ট ১টি সফটওয়্যার (ল্যান্ড সার্ভিস গেটওয়ে)-এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর সকাল ৯:৩০টায় ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উক্ত ৫টি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ৯টা পর্যন্ত বর্তমানে অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে।
সোমবার (২৫ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments