বাবলু মোস্তাফিজ (কুষ্টিয়া) ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ শনিবার বেলা ১ টায় ভেড়ামারা শহরের পূর্ব বামন পাড়ার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আহসান হাবিব লিংকন বলেন, বর্তমানে রাষ্ট্র সংস্কারে আমরা যদি সঠিক ভাবে প্রশাসন, অর্থনীতি, সমাজনীতি ঢেলে সাজাতে পারি তাহলে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।
পুলিশ বাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এ বাহিনী এখন পর্যন্ত সঠিক ভাবে ফাংশন করছে না। বা কাজ করছে না। ফলে ভয়াবহ শূন্যতা সৃষ্টি হয়েছে। এ সুযোগে যে কোন সময় দেশে একটি অরাজকতা পরিবেশ সৃষ্টি হতে পারে।
তিনি জানান, আগামীর নির্বাচনে বিএনপির সাথে তার দল ঐক্যবদ্ধ ভাবে অংশ নেবে। সে হিসেবে কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) তিনি নির্বাচন করবেন। এর আগেও অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জোটগত ভাবে তিনি প্রার্থী ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি আশরাফুল ইসলাম চাদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস, সেলিম রেজা, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি বি এম নয়ন বিশ্বাস, পৌর যুব সংহতির আহবায়ক আবু বক্কার সিদ্দিক বেলাল, সদস্য সচিব সুমন বিশ্বাস, জাতীয় পার্টি পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments