স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।
গত ০৭ মে ২০২৬ তারিখ থেকে জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, ০৮টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, ০৬টি স্বর্ণ, ০৭টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
গত ০৭ মে ২০২৬ তারিখে ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ ও ০২টি রৌপ্য পদক অর্জন করে। এছাড়া গতকাল (০৮ মে) অনুষ্ঠিত ০২টি রোড ইভেন্ট ও ০৬টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৮টি ইভেন্ট বিজিবি সাইক্লিং দলের ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০১টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০২টি তাম্র পদক অর্জন করে। আজ (০৯ মে) প্রতিযোগিতার সমাপনী দিনে ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক অর্জন করতে সক্ষম হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments