বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: "আমাদের মনে রাখতে হবে, আজ থেকে ৫২ বছর আগে একটি রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আর সেই বিজয়ের ৫২ বছর পূর্তিতে আমরা নতুন ভাবনা, নতুন পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবেলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ। হৃদয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ ও '৭২-এর সংবিধান।
আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধের সেই চেতনা বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে গণমুখী উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা রাখতে চাই। আমরা অবহেলিত, শোষিত-বঞ্চিত আর নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চাই। আমরা দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আর অন্যায়ের কাছে কিংবা সাম্রাজ্যবাদী চক্রান্তে কোনো প্রতিবিপ্লবী প্রতিক্রিয়াশীল অপশক্তির কাছে মাথানত করতে চাই না।
আমরা জানি, ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ আমাদের পাড়ি দিতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আমরা ভাঙবো কিন্তু মচকাব না। আমরা হোঁচট খাব কিন্তু আমরা থেমে যাব না। আমাদের সংগ্রামী এই অভিযাত্রায় সংগ্রামী মানুষের সহযোগিতা চাই।
আমাদের বিশ্বাস, এই দেশকে যারা ভালোবাসেন, এই দেশের যারা মঙ্গল চান, তারা নিশ্চয় আমাদের পাশে থাকবেন। সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বৈষম্যহীন পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রগতিশীল বাংলাদেশ চাই।"
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
আজ রবিবার (১৫ অক্টোবর ২০২৩) বিকাল ৪টায় "ইসরাইলী আগ্রাসন ও ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করো। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি চাই। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাও। বিএনপি-জামাত আর না, মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বৈষম্যহীন পরিকল্পিত সমতা-ন্যায্যতার প্রগতিশীল বাংলাদেশ চাই।"-এইসব দাবীতে ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর নৃশংস হত্যা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মৌলভীবাজার শহরের চৌমুহনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য দেন পার্টির জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আফরোজ আলী,পার্টির জেলা শাখার সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান, কমরেড দীপক সরকার, কমরেড সরূপ চৌধুরী, জাতীয় কৃষক সমিতির সদস্য মো. হারুন ও চন্দ্র সবর প্রমূখ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments