কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আমন ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার ১১ ইউনিয়ন ও ২ টি পৌরসভায় এ বছর ৩০ হাজার ৮৩০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হবে। কৃষকরা জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণের কাজ শুরু করেছেন পুরোদমে। ইতোমধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টরে চারা রোপণ সম্পন্ন হয়েছে। তবে কিছুদিনের মধ্যেই শতভাগ রোপণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন কৃষি অফিস।
সরেজমিনে দেখা গেছে, কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও আগাছা পরিষ্কার, আবার কোথাও দলবদ্ধভাবে চারা রোপণ চলছে। দেশি ধানের পরিবর্তে এখন কৃষকরা বেশি চাষ করছেন ব্রি-১১ ধান, ব্রি-৪৯ ধান, ব্রি -৫১ ধান, ব্রি -৫২ ধান এবং দেশি গুটি স্বর্না, সাদা মোটা, জিরা বাদামসহ হাইব্রিড জাত। তবে গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে রোপা আমন ধান রোপণে আগ্রহী হয়ে উঠছে চাষিরা।
কৃষকদের সূত্রে জানা গেছে, দেশি ধানের পরিবর্তে এখন অনকেই হাইব্রিড জাত ধান চাষ করছেন। এতে খরচ কম,অধিক উৎপাদনও বেশি হয়। তাই উচ্চফলনসীল আমন ধান চাষে ঝুঁকছে অনেকে। এছাড়া পর্যাপ্ত বৃষ্টিপাত কারণে এ বছর কোন সেচের ব্যবস্থা করতে হয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত বলেন, প্রতিদিন কৃষকের কাছে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমদিকে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সার এবং বীচ প্রদান করা হয়েছে। এ বছর এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হবে বলে তিনি জানান।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments