স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে
বলেছেন, সেনাবাহিনী আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, তা সরকার ইতিবাচকভাবে দেখছে।
বৃহস্টতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেনা সদস্যদের আদালতে নিয়ে আসতে, সেনা প্রশাসন বা সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বা সেনাবাহিনী প্রধান যেভাবে সহযোগিতা
করেছেন তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের সাবজেলে বা কোথায় রাখা হবে, সেটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটা করবেন।
অন্য এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের আস্থার কোনো সংকট বা সংশয় নেই। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চায়। তিনি বলেন, আমরা
নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছি। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments