স্টাফ রিপােটার: কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিড' প্রকল্প বাতিলের দাবিতে এক লক্ষ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে দেবার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ! পাশাপাশি এই বিষয়ে সুধীজন, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ। সিবিডি প্রকল্প বাতিল চেয়ে সংগঠনটির সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গণস্বাক্ষর পৌছে দেবেন বলে জানান সংগঠনের সদস্য সচিব এস এম মাওলা রেজা। মঙ্গলবার বেলা ১১টায় এই মানববন্ধনে কামরাঙ্গীরচরের তিন ওয়ার্ডের হাজারো মানুষ অংশ নেন। এক ঘন্টা এই মানবন্ধন ও সমাবেশ চলে। এতে বক্তারা কামরাঙ্গীরচরে ঢাকা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বানিজ্য অঞ্চল পরিকল্পনাকে আইনবিরোধী, অপ্রয়োজনীয় ও অপরিণামদর্শী বলে মন্তব্য করেন। তারা জানান, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের লুকোচুরি কর্মকাণ্ডে কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্ক ভুগছে। বক্তারা ড্যাপ এর আওতায় নিয়ম মেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাজি নাসির, সাদ্দাম হোসেন, আবু ইউসুফ, হাসনাত, , আবদুল করিম টিপু, রুহুল আমিন,জহিরুল ইসলাম, মুফতি আবুল হাসান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ । মানববন্ধন শেষে একটি মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পল্টন হয়ে আবার প্রেসক্লাব এলাকায় শেষ হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments