উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রথম দিন অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টাল উদ্ধার ও জীবন্ত ইলিশ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জীবিত ইলিশ ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে দুই পাড়ের মানুষের মাঝে ব্যাপক আলোরন তৈরী হয়। বিষয়টি স্থানীয়দের মাঝে এই প্রথম ও বিরল ঘটনা বলে সর্বসাধারণের মাঝে সোরগোল পড়ে যায় । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মা ইলিশ নিধন বন্ধ করতে ৪ অক্টোবর সকাল ১১ টায় ইলিশ সংরক্ষণ কর্মসূচি নিরাপত্তা উপলক্ষে পৌরসভায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নেতৃত্বে
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার প্রতিনিধির একটি টিম শিকারপুর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন।
এ সময় জালে আটকা পড়া মা ইলিশ জীবিত অবস্থায় নদীতে অবমুক্ত করে দেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ব্যাপক প্রশংসায় কুড়িয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments