ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে ৪ গ্রামের মানুষকে হয়রাণির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল খায়ের মেম্বার। এ সময় তিনি জানান, চলতি বছরের ২৬মে সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামের স্বপন মিয়া এলাকার বার আউলিয়া বিলে মাছ ধরতে গিয়ে হত্যাকান্ডের শিকার হয়। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটানায় ৮ জুন নিহতের স্ত্রী রোকেয়া বেগম ৪ গ্রামের ২৭ জনকে সন্দেহভাজন আসামী উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মূলত নির্বাচনে মহসিন মিয়ার পক্ষ না নেয়ায় নিরীহ গ্রামবাসীকে হয়রানী করতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি করানো হয়। পরে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সিআইডি পুলিশ সফিকুল ইসলাম হৃদয় নামে একজনকে গ্রেফতার করে। তার দেয়া জবানবন্দিতে হত্যা ঘটনার রহস্য উদঘাটিত হয়। হত্যায় এলাকার মহসিন গং জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করে। সংবাদ সম্মেলনে তিনি, হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হওয়ার পরও ৪ গ্রামের নিরীহ মানুষকে হয়রাণির তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান। এছাড়াও স্বপন হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী গ্রামবাসীর প্রতিনিধিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments