কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মিঠা পানি সংরক্ষিত খালে লবন পানি প্রবেশ করানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষক-কৃষানীরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে বৃহস্পতিবার শেষ বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে খালের পাড়ের শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মো.খলিল মল্লিক, কৃষক মো.রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তরা বলেন, এই খালটি কৃষকের কৃষি কাজের জন্য পানি সেচের একমাত্র অবলম্বন। খালের তীরের কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরো ধান, তরমুজসহ বিভিন্ন প্রজাতির রবিশস্য চাষ করে আসছে। বুধবার রাতে একটি চক্র মাছ শিকারের জন্য খালটিতে নোনা পানি প্রবেশ করায়। এতে কৃষি কাছে মারাত্মক ক্ষতি হবে বলে তার দাবি করেন।
এদিকে খালে নোনা পানি প্রবেশ করানো বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরেজমিন পরিদর্শণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments