ডেস্ক রিপোর্ট: ডিজেল-কেরোসিনসহ দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন, মধ্যরাতে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা জনগণের বিপক্ষে, লুটেরা সিন্ডিকেটের পক্ষে। জনমতের বিরুদ্ধে গিয়ে, বিকল্প সমাধান চেষ্টা না করে অযৌক্তিকভাবে বৃদ্ধির মানে ৯৫ ভাগ মানুষকে সরাসরি আক্রমণ করার সমতুল্য। এসব সিদ্ধান্তে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী খুবই লাভবান হয় সন্দেহ নেই, কিন্তু জনগণের ওপর বহুমাত্রিক বোঝা তৈরি হয়। পণ্য পরিবহন ও জনপরিবহন ব্যয়, কৃষি ও শিল্প উৎপাদন ব্যয় অব্যাহতভাবে বেড়ে যাবার কারণে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির চাপ তৈরি হয়। লক্ষ লক্ষ মানুষ নতুন করে দারিদ্রসীমার নীচে পতিত হন। মধ্যবিত্ত, সীমিত ও নিন্ম আয়ের মানুষের খাদ্য বাজেট কমাতে হয়, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কাটছাঁট করতে হয়, নারী ও শিশুর চিকিৎসা আরও সংকুচিত হয়, ঋণ বাড়ে, প্রতিদিনের জীবন কঠিনতর হয়।
সমাবেশে যুব ইউনিয়ন নেতৃবৃন্দ ভোট ও ভাতের অধিকার লড়াইয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে।
১৫ নভেম্বর, সোমবার, বিকাল ৪টায় পল্টন মোড়ে সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, যুব ইউনিয়নের ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক হাবীব ইমন।
সমাবেশ শেষে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত একটি মিছিল প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments