অপূর্ব ফারুক: আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। সরকারিভাবে ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে ৩০ জন প্রতিযোগী ২৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিজাইডিং অফিসার এস এম কবিরুল হাসান জানান, কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন, যাদের নির্দেশনায় আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালনা করবেন।
বোর্ড এই মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিলো। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ওমর ফারুক, ব্যারিস্টার মুদ্দাসির হোসেন, বিসিবির আইনি উপদেষ্টা, একরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নির্বাচনের জন্য ১৭১ জন কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে এবং তারা ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লীগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এবং সরকারি সংস্থা) নির্বাচন করবেন।
ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা প্রধানত বাকি ১৫ জন পরিচালককে নির্বাচন করবেন।
ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক পদে মোট ১৬ জন এবং একজন পরিচালক পদের জন্য ক্যাটাগরি-৩ থেকে দু’জন প্রতিন্দ্বন্দিতা করবেন।
বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্যাটাগরি-২ থেকে প্রতিন্দ্বন্দিতা করবেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments