মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর তানোরে আটককৃত মটর সাইকেল থানা থেকে গায়েব হয়েছে । মটর সাইকেলের মালিক মো. বেলাল হোসেন সোমবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এবং এসআই মানিক এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসময় পুলিশ সুপার না থাকায় তাঁর অফিস কার্যালয়ের কর্তব্যরত পুলিশ কন্সটেবল মো . সাহাদাৎ হোসেন অভিযোগপত্র জমা নিয়ে টু কপিতে স্বাক্ষর করেন ।
অভিযোগকারী ও এলাকাবাসী সূত্রে জানা যায় , তানোরের বুরুজ গ্রামের বাসিন্দা মৃত মো. লোকমান হাফেজের ছেলে বেলাল হোসেন বুলু (৩৯) গত ৩ মার্চ সন্ধ্যায় তাঁর মটরসাইকেল নিয়ে তানোর সদরে যাবার উদ্দেশ্যে বের হন। পথে জিওল-চাঁদপুর নামক মোড়ে মনজিলা নামক একব্যক্তির সাথে তাঁর চলন্ত মটর সাইকেলে ধাক্কা লাগে। এতে মনজিলা সামান্য আহত হন এবং বেলাল হোসেন তাঁকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করান।
খবর পেয়ে মানিক নামের এসআই ঘটনাস্থলে গিয়ে বেলাল হোসেনের মটরসাইকেল জব্দ করে থানা নেন। গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর রাজশাহী হ-১১-৬১২২। ঘটনার কয়েক মাস পরে গত ২৪ জুন সকাল ১০টায় স্থানীয় কাউন্সিলর মুনজুর রহমান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস বৈঠকে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি আপোষ-মিমাংসা করা হয়।
বেলাল হোসেন জানান, মিমাংসাপত্র নিয়ে ওইদিন দুপুর ১২টায় তানোর পৌরসভার নারী কাউন্সিলর মমেনা আহম্মেদ ও তাঁর ভাই আলফাজ উদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় যান । এরপর তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়াকে অবগত করে মোটরসাইকেল ছাড়িয়ে দেবার জন্য অনুরোধ করা হয়।
আভিযোগ কারী দাবি করেন , মোটরাসাইকেল ফেরত চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বলেন ,আপানার মটরসাইকেল ব্যাপারে আমি অবগত নয়। মানিক এসআই থানায় নেই অন্যত্র বদলি হয়ে গেছে । আপনি মোটরসাইকেল নিতে চাইলে মানিক এসআইকে নিয়ে আসতে হবে । পরে নিরুপাই হয়ে তাঁর মটরসাইকেল উদ্ধার ব্যাপারে ওসি এবং এসআইয়ের বিরুদ্ধে এসপির নিকট অভিযোগ করেন ।
এবিষয়ে এসআই মানিক মোবাইলে বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল থেকে মটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে জিডি করে মটরসাইকেলটি থানা হেফজতে রাখা হয় ।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এসআই মানিক এমন মটরসাইকেল আটক ব্যাপারে তাঁকে অবগত করেননি। থানাতে তাঁর মটরসাইকেল আছে বলে তাঁর জানা নেই। যদি থানায় এমন মটরসাইকেল জব্দ থাকে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments