স্টাফ রিপোটার: নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ঢাকা ম্যাচ এলাকায় দিনভর গণসংযোগ করেছেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। গণসংযোগকালে তিনি কয়েকটি নির্বাচনী জনসভায়লও বক্তব্য রাখেন।
বুধবার শ্যামপুরের ৫৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে এক নির্বাচনী জনসভায় বাবলা বলেন, আমি এই এলাকায় মোট চারবার সংসদ সদস্য ছিলাম। কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বলতে পারবে না বাবলা চাঁদাবাজ। আমি বৃহত্তর ঢাকা-৪ এ অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। ২০১৪ ও ১৮ সালে নির্বাচিত হয়ে এলাকায় ৮০% কাজ সমাপ্ত করেছে। জলাবদ্ধতা নিরসনে আমি ডিও লেটার দিয়ে সমস্যা সমাধান করেছি, তার কাজ প্রায় সমাপ্তির পথে। আমি এলাকায় একটি রেল স্টেশন, দশটি স্কুলে ছয়তলা নতুন ভবন নির্মান, শ্যামপুর রাজউক শিল্প এলাকায় একটি মডেল মসজিদ, একটি খেলার মাঠ, কাঁচা বাজার, কমিনিউটি সেন্টারসহ অত্র এলাকায় সকল মমজিদ, মন্দির, মাদ্রাসা এবং রাস্তা ঘাট এর ৮৫% কাজ সমাপ্ত করেছি। কিছু কাজ চলমান রয়েছে এবারে আপনারা আমাকে পূনরায় নিবার্চিত করলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এবং উদয়মান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
সভাপতিত্ব করেন ৫৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ন-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহামেদ লিপি, সাধারণ সম্পাদক শুক্কুর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments